ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষের দূর্নীতি ও অনিয়মের তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

আবুল হোসেন রিপন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার দূর্নীতি ও অনিয়মের তদন্ত এবং অবিলম্বে তাদের কলেজ অংশের বেতনভাতা প্রদানের দাবী জানিয়েছেন শিক্ষক ও কর্মচারীরা। তারা সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবী জানানো হয়।

এসময় শিক্ষকরা অভিযোগ করেছেন, অধ্যক্ষ সমীর দত্ত চাকমা কলেজটিকে তার ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করে রেখেছেন। কলেজটি সরকারি হওয়া সত্বেও তিনি এখনো বেসরকারি নিয়মে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন, বিভিন্ন পরীক্ষার ফি বাবদ লাখ লাখ টাকা আদায় করলেও কোন ধরণের রশিদ দিচ্ছেন না। কেবল ফরম ফিলাপ বাবদই ৭০ লাখ টাকা আদায় করা হলেও তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন তিনি।

এদিকে কলেজ অধ্যক্ষের বিচার, বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবীতে শনিবার থেকে কলেজে তালা দিয়ে রেখেছেন ক্ষুদ্ধ শিক্ষক কর্মচারিরা। ফলে প্রথম বর্ষের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সত্যজিৎ চৌধুরী, শিবু নারায়ন পাল, নজরুল ইসলাম, শ্যামলী চাকমা, রত্ন কুসুম চাকমা, পাইম্রাসং মারমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষের দূর্নীতি ও অনিয়মের তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯