ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বরিশালে মানবপাচারের অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক;
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশালের গৌরনদীতে মানবপাচারের অভিযোগে আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ মে) তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সোহাগ তালুকদার (৩৮) ও সুমনা (৩৮)।

মামলার আসামিরা হলেন- সোহাগ তালুকদার (৩৮), সজীব তালুকদার (৩২), তরিকুল ইসলাম ওরফে আল আমিন (৩০), সুমনা (৩৮), মো. শাহ নেওয়াজ (৩২), মো. ইসমাইল হোসেন, সালমা বেগম (৩৮) ও করিম সরদার (৪৫)।

ভুক্তভোগী মো. নয়ন সরদার (৩৮) বরিশালের গৌরনদীর ধুরাইল এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা মালয়েশিয়া পাঠানোর কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর তাকে ২০২২ সালের ৮ অক্টোবর ঢাকা থেকে বিমানে করে কাঠমুণ্ডতে নিয়ে যায়। সেখানে একটি হোটেলে নিয়ে রেখে আরও এক লাখ টাকা দাবি করে। দেশে পরিবারের সদস্যরা ওই অর্থ পরিশোধ করে।

তখন নেপালে তাদের এজেন্টরা ওই ভুক্তভোগীকে জানায়, তাকে তারা পাঁচ বছরের জন্য কিনে নিয়েছে। সেখানে ব্যাপক দুর্ভোগ পোহানোর পর সেখানে থাকা বাংলাদেশিদের সহায়তায় ওই বছরের ৩ নভেম্বর তিনি দেশে ফিরে আসেন।নয়ন সরদার দেশে ফেরার পর মামলা করতে চাইলে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে গুম করে ফেলার কথা বলেন। পরে থানার পরামর্শে তিনি আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজালুর রহমান বলেন, মানবপাচারের অভিযোগে মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ওই মামলার অন্য আসামিদের বিষয়েও তদন্ত চলছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।

সকা/দীন

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে মানবপাচারের অভিযোগে গ্রেফতার ২

আপডেট সময় : ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩