ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম- ভিসি

প্রতিনিধি, সিলেট
  • আপডেট সময় : ০৬:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে

সিলেটে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মান করতে যাচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সেই ক্রিকেট স্টেডিয়াম নির্মানের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক।

মঙ্গলবার মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ সিজন-১১ ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক ইউনিভার্সিটির বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথাও জানান। সেই পরিকল্পনায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মানের কথা বলেন উপাচার্য।

আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মান প্রসঙ্গে রাজিন সালেহ বলেন, ‘আসলে এটা অবকাঠামোর দিক থেকে এটা হবে আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক মানের অনুশীলনের সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। চাইলে ম্যাচ যাতে আয়োজন করা সেই ব্যবস্থাও রাখা হবে। বিদেশি কোন দল আসলে যাতে এখানে অনুশীলন করতে পারে সেভাবে সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে নির্মান করা হবে স্টেডিয়ামটি। ঢাকায় অনেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ আছে। তবে আমাদের এটা হবে সম্পূর্ণ আলাদা, আন্তর্জাতিক মানের সব ধরনের সুযোগ সুবিধা থাকবে এই স্টেডিয়ামে। আমি তাঁদেরকে আমার পরিকল্পনা কথা জানিয়েছি। ইউনিভার্সিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়ের সাথে নিয়মিত যোগাযোগ হয়। তাঁরা খুব শীঘ্রই দেশে আসবেন, তখনই স্টেডিয়ামের কাজ শুরু হবে।’

এর আগে শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ হল মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগ (এমপিএল) সিজন-১১। টানটান উত্তেজনাকর ফাইনালে বিবিএ ফ্যালকনকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে সিএসই থান্ডার্স।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দুপুর সাড়ে বারোটায় এমপিএলের ফাইনালে মুখোমুখি হয় বিবিএ ফ্যালকন ও সিএসই থান্ডার্স।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ১৪৬ রান সংগ্রহ করে বিবিএ ফ্যালকন। জবাবে খেলতে নেমে ৪ বল বাকী থাকতে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে সিএসই থান্ডার্স।

ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুলতান মাহমুদ রাহী। ৯ উইকেট শিকার করে সেরা বোলার হয়েছেন বিবিএ ফ্যালকনের সেবক পল। টুর্নামেন্ট সেরা ব্যাটার হয়েছেন সিএসই থান্ডার্সের আজহারুল ইসলাম প্লাবন। প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বিবিএ’র ইমরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম- ভিসি

আপডেট সময় : ০৬:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩