ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

পল্লবীতে মাদকসম্রাজ্ঞী সায়মাসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে মাদকসম্রাজ্ঞী সায়মাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পল্লবীর ১১ ও ১২ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেপ্তার অন্যান্যরা হলেন ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের শাহেন শাহ (২৬), কুর্মিটোলা ক্যাম্পের সালমা ওরফে ডেন্সি (৪২) , তালাব ক্যাম্পের আরমান (২৪) ও ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের তানিয়া আক্তার (২২)।
বুধবার বিকেলে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম জানান, ১১ ও ১২ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় এসআই তাপস কুমার কুন্ডু’র নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মাদকসম্রাজ্ঞী সায়মার নামে মাদকের আরও মামলা রয়েছে উল্লেখ করে তিনি জানান, ২০২২ সালের ২৩ জুলাই এভিনিউ ৫ এলাকার একটি আবাসিক ভবন থেকে ১২৭ গ্রাম হেরোইনসহ সহ সায়মাকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে মুক্ত হওয়ার পর সে আবারো মাদক ব্যবসা শুরু করে। মাদক বিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পল্লবীতে মাদকসম্রাজ্ঞী সায়মাসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩