ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সংবাদকর্মীর ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯ ২৯৪ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের নিউমার্কেটে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক সংবাদকর্মীর ওপর হামলা করেছে বখাটেরা। বৃহস্পতিবার সন্ধ্যার আগে মার্কেটের ভেতরে তুষার তুহিনের দোকানের সামনে পিএমকে স্টোরের মালিকের ছেলে ইমরানের নেতৃত্বে কিছু যুবক এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটে আসা মেয়েদের পাশাপাশি মার্কেটে কর্মরত নারীদের প্রতিনিয়ত ইভটিজিং করে আসছিল ইমরানের নেতৃত্বে বখাটে কিছু যুবক। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তুষারের দোকানে তার দুই বোনকে ইভটিজিং করে ইমরান। তুষার এর প্রতিবাদ করায় প্রথমে ইমরানের অনুসারীরা ঘটনাস্থলে তুষারকে লাঞ্ছিত করে।

পরে মার্কেটের সভাপতি ও বখাটে যুবকের বাবার নির্দেশে তার অনুসারীরা সংবাদকর্মী তুষারের ওপর আবারও হামলা চালায়। আহত অবস্থায় তুষার তুহিন ও তার দুই বোনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নিউমার্কেটের ব্যবসায়ী সংবাদকর্মী তুষার তুহিন বলেন, বখাটে যুবক ইমরান আমার দোকানের সামনে এসে আমার দুই বোনকে আজেবাজে কথা বলে উত্যক্ত করার চেষ্টা করে। আমি এর প্রতিবাদ করলে প্রথমে আমাকে লাঞ্ছিত করে ইমরান। পরে প্রাণনাশের হুমকি দেয়। তার সঙ্গে থাকা মহসিন ও পিএমকে স্টোরের কর্মচারী দিদার হামলায় যোগ দেয়। বিষয়টি আমি পুলিশকে অবহিত করার পর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযোগের বিষয়ে জানতে ইমরানের সঙ্গে যোগাযোগ করতে ফোন করা হয়। মুঠোফোন বন্ধ থাকায় ঘটনাস্থলে গিয়ে তাদের পিএমকে স্টোরও বন্ধ পাওয়া যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। থানায় লিখিত অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সংবাদকর্মীর ওপর হামলা

আপডেট সময় : ১২:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯