ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কলাপাড়ায় ২০ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, পটুয়াখালী
  • আপডেট সময় : ১২:৪০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ২০ কেজি হরিণের মাংসসহ সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ (৪৪) পাথরঘাটা উপজেলার দক্ষিন চর দুয়ানী গ্রামের রুস্মত আলীর ছেলে। আর হাসান (৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

মহিপুর থানাপুলিশ জানায়, শুক্রবার রাত দশটায় এসআই রাসেল এবং জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আলীপুর স্লুইস সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকার মধ্যে ককসিটের মধ্যে প্লাস্টিকের বস্তায় রাখা ৪টি প্যাকেটে রাখা এসব হরিণের মাংসসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তারা সুন্দরবনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিন শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে। এ ঘটনায় বন্যপ্রাণী নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কলাপাড়ায় ২০ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ১২:৪০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩