ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা

বিরামপুরে সরিষা চাষে সফলতার স্বপ্ন বুনছেন চাষিরা

প্রতিনিধি, দিনাজপুর
  • আপডেট সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে

দিনাজপুর বিরামপুরে সরিষার বাম্পার ফলন হয়েছে। এ বিষয়ে উপজেলার বিভিন্ন বিস্তৃর্ণ ফসলের মাঠ এখন হলুদের রঙের সমারোহের চিত্র। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দে ফুটে উঠেছে বলে জানা যায়।

আজ (১৮ ই জানুয়ারি ) দিনাজপুর বিরামপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যে,ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা । পৌর শহরের চাঁদপুর গ্রামের সরিষা চাষী মশিয়ার রহমান বলেন,দেশে ভোজ্য তেলের দাম বেড়েই চলছে,তাই তেলের চাহিদা মেটাতে আমি সরিষার চাষ করছি। প্রতি বছর বাড়ির জন্য ৩৩ শতক সরিষা চাষ করতাম।

কিন্তু মানুষের চাহিদা পূরণ করতে আরও ১৫ শতক জমিতে বেশি সরিষার চাষ করেছে। এবারের সরিষার ফলন ভালো হয়েছে বলে জানান। পৌর শহরের চাঁদপুর মধ্যপাড়া গ্রামের আরেক সরিষা চাষী রায়হান কবির বলেন,প্রতিবছর আমি এক বিঘা জমিতে সরিষা চাষ করি। এবছর দেড় বিঘা জমিতে সরিষার চাষ করেছি। তেলের চাহিদা মেটাতে আমি বেশি করে সরিষার চাষ করেছি।

উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের খয়েরপাড়া গ্রামের সরিষা চাষী ফরমান আলী বলেন,প্রতিবছর আমি সোয়া বিঘা জমিতে সরিষা চাষ করি। এবছর দেড় বিঘা জমিতে সরিষার চাষ করেছি। আবহাওয়া অনুকূল ও প্রাকৃতিক কোন দূর্যোগ না থাকায় সরিষার ভালো ফলন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল বলেন, বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবার ১ হাজার ১শ’ ০২হেক্টর জমিতে সরিষা রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে লক্ষ্যমাত্রা পেরিয়ে ১ হাজার ১ শ’ ০২ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকেরা।

আবহাওয়া অনুকূল ও প্রাকৃতিক কোন দর্যোগ না থাকায় সরিষার ভালো ফলন হয়েছে। এছাড়াও আমাদের অফিসার ও মাঠকর্মীরা সরিষা চাষের জন্য সব সময় কৃষকদের সেবা ও পরামর্শ দিয়ে আসছেন। আশা করছি, আগামীতেও সরিষা চাষে কৃষকদের আগ্রহ অনেক বাড়বে বলেও ওই কর্মকর্তা জানান। তিনি আরো জানান এবারের মত আবহাওয়া অনুকূলে থাকলে আগামীতে উক্ত ফসলের চাষের সংখ্যা আরো বেড়ে যাবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিরামপুরে সরিষা চাষে সফলতার স্বপ্ন বুনছেন চাষিরা

আপডেট সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩