ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও তিলপাড়া এলাকার একটি বাসায় মাহফুজা আক্তার নিশি (২৫) নামের নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিশি ওই এলাকার আফির উদ্দিনের মেয়ে। তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম জুয়েল।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোমবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

মাহফুজা আক্তার নিশির স্বামী জাহাঙ্গীর আলম জুয়েল বলেন, নিশির সঙ্গে এক বছর দুই মাস আগে আমার বিয়ে হয়। নিশি আমার শ্বশুর বাড়িতেই থাকে। আমি এখনো তাকে উঠিয়ে নেইনি। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। নিশি অতিরিক্ত রাগী হওয়ায় আমার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

তিনি আরও বলেন, নিশিকে আমার ঘরে উঠিয়ে না নেওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যয় ছিলেন। গতরাতে কথা-কাটাকাটির এক পর্যায়ে আমার ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয়। পরে তাকে অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩