ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বাগেরহাটে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯ ২৫৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে হোসনে আরা বেগম (৫৮) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে বাগেরহাট পৌরসভার দক্ষিণ সরুই এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত হোসনে আরা দক্ষিণ সরুই এলাকার আব্দুর রহিমের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, আব্দুর রহিম গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী। তিনি ১৮ মার্চ ওমরা পালন করতে সৌদি আরব গেছেন। তাদের তিন ছেলে চাকরি করার কারণে বাবা-মায়ের সঙ্গে থাকেন না। বৃহস্পতিার রাতে হোসনে আরা হত্যাকাণ্ডের পর ঘরের সব দরজা খোলা ও দুটি আলমারি ভাঙা পাওয়া গেছে। খুনিরা ঘরের নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে গেছে বলে ধারণা করছেন তারা।

বাগেরহাট মডেল থানা পুলিশের এএসআই সোহাগী বলেন, স্বামীসহ পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে ওই গৃহবধূকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাগেরহাটে গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ১০:৫০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯