ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ১২১৭ বার পড়া হয়েছে

‘ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেই হেড কোচ নিয়োগ হবে।’ দুদিন আগে গুলশানের ‘ওয়েস্টইন’ হোটেলে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেছেন এ কথা। বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক ও জাতীয় দলের পরিচর্য্যা, তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও আজ শনিবার একই কথাই বলেছেন।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম লাগোয়া শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রধান অতিথি হয়ে এসে উপস্থিত সংবাদিকদের সাথে ক্রিকেট নিয়েও কিছু কথাবার্তা বলেছেন জালাল ইউনুস।

সেখানে তিনি বলেন, ‘আমরা ফেব্রুয়ারির মধ্যে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগের কাজটা সেরে ফেলতে চাই। কেউ কেউ শর্ট লিস্ট দিচ্ছে। কয়েকজন কোচের ঢাকায় এসে ইন্টারভিউ দেয়ার কথাও শোনা যাচ্ছে।

সে সম্পর্কে জালাল ইউনুসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বাজারে অনেক কথাই শোনা যাচ্ছে। কিছু নামও উঠে আসছে। এমনও শুনছি আমরা নাকি ফেব্রুয়ারিতে কয়েকজনকে ইন্টারভিউতে ডাকবো। তবে আমি বলবো এখন পর্যন্ত কোন কিছুই হয়নি। আমরা কোচের সন্ধানে আছি এবং মার্চে ইংল্যান্ডের সাথে দেশের মাটিতে সিরিজের আগেই নতুন বিদেশি হেড কোচ নিয়োগ চূড়ান্ত হবে।’

প্রসঙ্গতঃ ১ মার্চ রাজধানীতে পা রাখবে ইংলিশরা। তার আগে ফেব্রুয়ারিতেই হেড কোচ চূড়ান্ত হবে। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চন্ডিকা হাথুরুসিংহেকেই আবার ফিরিয়ে আনতে চায় বিসিবি। এদিকে ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট শ্রীধরন শ্রীরামও টি-টোয়েণ্টি ফরম্যাটে টেকনক্যাল অ্যাডভাইজার হয়ে কাজ করবেন। হাাথুরু তা মানবেন কি না? তা নিয়ে সংশয় আছে। সে কারণেই নাকি কোচ নিয়োগে বিলম্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ

আপডেট সময় : ০১:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩