ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

‘গাইবান্ধায় ভোটকেন্দ্রে ডাকাত নেই’ – ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের পুনর্ভোটে এবার ভোটকেন্দ্রে কোনো ডাকাত নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা খানম। বুধবার (৪ জানুয়ারি) গাইবান্ধা-৫ আসনের বাতিল হওয়া উপনির্বাচনে সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটে এখন পর্যন্ত কোনো অনিয়ম ধরা পড়েনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি মনিটরিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন,‘উপনির্বাচন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ডাকাত নেই। আমরা এ পর্যন্ত ডাকাত দেখিনি। অন্য লোকের উপস্থিতি আমাদের চোখে পড়েনি।’

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘সকাল সাড়ে আটটা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) একযোগে (ভোট) শুরু হয়েছে। সিসি ক্যামেরা বসানো হয়েছে ১৪৫টি কেন্দ্রে । সকাল থেকে আমরা তা পর্যবেক্ষণ করছি। এ পর্যন্ত ইভিএমে ভোট নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের দেখা মতে ভোট ভালো হচ্ছে। শীতের কারণে ভোটার উপস্থিতি কম উল্লেখ করে রাশেদা সুলতানা জানান, ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ভোট পড়েছে ১০ শতাংশ।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে অনিয়ম ধরা পড়লে ভোটগ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৫১টিতে ভোট বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগেই সব কেন্দ্রে ভোট বন্ধ ঘোষণা করা হয়।

গত বছরের ২৩ জুলাই জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত ১২ই অক্টোবর বিভিন্ন অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। দুই দফা তদন্ত শেষে আজ বুধবার পুনরায় এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘গাইবান্ধায় ভোটকেন্দ্রে ডাকাত নেই’ – ইসি রাশেদা

আপডেট সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩