ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বুম বুম তামিম ইকবালের জন্মদিনে সকালের সংবাদ পরিবারের শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯ ৩২৩ বার পড়া হয়েছে

দেশের ইতিহাসের সেরা ওপেনার, বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র, তামিম ইকবাল। এখন পর্যন্ত টাইগারদের দলে তামিমের সঙ্গে কে ওপেনিং করবেন সেটা নিয়ে পরীক্ষা চালান নির্বাচকগণ। দেশসেরা এই ওপেনার আজ পা রাখছেন ৩০ বছরে। আজ তার শুভ জন্মদিন।সকালের সংবাদ পরিবারের পক্ষ থেকে বুম বুম এই ওপেনার কে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন তামিম ইকবাল।

১৯৮৯ সালের এই দিনে পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই যুগস্রষ্টা। তামিম ইকবালের ৩০তম জন্মদিন আজ। বাংলাদেশের ক্রিকেট গৌরবগাথার অনেক অধ্যায়ই রচিত হয়েছে তার ব্যাটে।

এখন পর্যন্ত তিন ফরম্যাটেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান তামিমের। এক দশক ধরে প্রায় একই ধারাবাহিকতায় ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই বাঁ-হাতি ওপেনার।

চট্টগ্রামে বিখ্যাত খান পরিবারে জন্ম তামিমের। তার বাবার নাম ইকবাল খান, মা নুসরাত খান ইকবাল। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ভারতের উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে চলে আসেন তামিম ইকবালের দাদা। ক্রিকেট পরিবারেই জন্ম তামিমের।

চাচা আকরাম খান বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন দলকে। এখন আছেন বিসিবির গুরুত্বপূর্ণ পদে। তামিমের বড় ভাই নাফিস ইকবালও দেশের হয়ে টেস্ট খেলেছেন।

দেশের হয়ে এখন পর্যন্ত টেস্টে ৪৩২৭ এবং ওয়ানডেতে ৬৪৬০ হাজার রান করেছেন ক্রিকেটার তামিম। টি-টোয়েন্টিতে তিনি ১০০০ রান করেছেন প্রথম বাংলাদেশি হিসেবে। এখন তার টি-টোয়েন্টিতে মোট রান ১৬১৩। মুশফিকুর রহিমের পর তামিম ইকবাল বাংলাদেশের ২য় ক্রিকেটার হিসাবে টেস্টে দ্বি-শতক করেছেন।

২০০৯ মৌসুমের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল তার প্রথম টেস্ট শতক করেন। প্রথম একদিনের আন্তর্জাতিক শতক আসে আয়ারল্যান্ড দলের বিপক্ষে।

তামিম ইকবাল ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করেন এবং ভারতের বিপক্ষে প্রথম খেলায় ৫৩ বলে ৫১ রান করেন, যা ভারতীয় দলকে পরাজিত করতে সবিশেষ অবদান রাখে।

২০১১ সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। গ্রেম সোয়ান ও বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে তামিম এ খেতাব জিতে নেন।

ব্যাট হাতে বাংলাদেশের এ ওপেনার তার দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। জন্মদিনটা দেশের মাটিতে উদযাপনের সুযোগ পাচ্ছেন না তামিম।

এশিয়া কাপ – ২০১৮ তে জাতীয় নায়কে পরিণত হয়েছিলেন এই ক্রিকেটার । উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হাসপাতাল থেকে ভাঙা হাত নিয়ে মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে নামেন। সে খেলায় বাংলাদেশ দুদার্ন্ত জয় ছিনিয়ে আনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বুম বুম তামিম ইকবালের জন্মদিনে সকালের সংবাদ পরিবারের শুভেচ্ছা

আপডেট সময় : ০৯:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯