ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ডিবি পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক;
  • আপডেট সময় : ০৯:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ৩৫৮ বার পড়া হয়েছে

নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য হিসেবে পরিচয় দিতেন একটি চক্র। তারা খাকি রংয়ের ডিবি লেখা জ্যাকেট। সঙ্গে থাকতো হ্যান্ডকাফ, ওয়াকিটকি। রাজধানীর বিভিন্ন এলাকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আশপাশে মাইক্রোবাসে অপেক্ষা করতেন তারা। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সুযোগ বুঝে তারা ডিবি পরিচয়ে গাড়িতে তুলে নিতেন। ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নিতেন টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র।

বুধবার রাজধানীর গুলিস্তানে এমনই এক ডিবি পরিচয়ধারী চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। তারা হলেন- মোজাম্মেল হোসেন আপেল, রায়হান শেখ তিতাস, সালেহ আহমেদ ও ইমারত হোসেন।

পুলিশ জানায়, তার কাছে তথ্য আসে, গুলিস্তান জিরো পয়েন্টে কয়েক ব্যক্তি মাইক্রোবাসে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে খাকি রংয়ের ডিবি লেখা জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, চাকু, খেলনা পিস্তল, পুলিশ লেখাযুক্ত হোল্ডার লাইট, চ্যানেল আই লেখাযুক্ত কাগজ, পুলিশ লেখাযুক্ত কাগজ, গাড়ির দু’টি নকল নম্বর প্লেট ও মাইক্রোবাস জব্দ করা হয়।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দোষ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিবি পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ৪

আপডেট সময় : ০৯:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২