ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারি তদন্তে দুদককে সময় বেঁধে দিলেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ৪৯৯ বার পড়া হয়েছে

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলাগুলোর তদন্ত কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে বিচারিক আদালতে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)। অন্যথায় দুদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনার তিন মামলায় ব্যাংকটির কর্মকর্তা মোহাম্মদ আলীর জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে এই আদেশ দেয় আদালত।

কর্মকর্তা মোহাম্মদ আলীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এসএম আবুল হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

মামলা অভিযোগে বলা হয়, মোহাম্মদ আলী শান্তিনগর শাখার ম্যানেজারের দায়িত্ব পালনকালে এই ব্যাংক থেকে বিভিন্নভাবে ৩৬২ কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারি তদন্তে দুদককে সময় বেঁধে দিলেন হাইকোর্ট

আপডেট সময় : ১০:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২