ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

১০ হাজার পিস ইয়াবাসহ পল্টন থানা পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক;
  • আপডেট সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ ৪৬২ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ সুলতান। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া ডিএমপি নিউজকে জানান, বুধবার (২৩ নভেম্বর ২০২২ খ্রি.) দিবাগত রাতে থানার এসআই সুজন কুমার তালুকদার থানা এলাকায় অভিযান ডিউটিকরাকালীন সংবাদ পান কাকরাইলস্থ এসএ পরিবহন পার্শ্বেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রাত ১২:৫০ টায় ওই স্থানে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ সুলতান নামের একজনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সুলতান কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

ওসি আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত সুলতানের নামে রমনা মডেল থানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ও ডিএমপি’র পল্লবী থানায় আরও একটি করে মাদকের মামলা রয়েছে। আর এবার ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় ডিএমপি’র পল্টন মডেল থানায় আরও একটি মামলা যুক্ত হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১০ হাজার পিস ইয়াবাসহ পল্টন থানা পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২