ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বৃষ্টিতে খেলা না হলে জিতবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৪৪২ বার পড়া হয়েছে

বড় লক্ষ্যতাড়ায় শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। লিটন দাশের ধারালো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই ৬০ রান তুলেছে সাকিব আল হাসানের দল। নাজমুল হোসেন শান্ত কিছুটা ধীর ব্যাটিং করলেও এখনো কোনো উইকেট হারায়নি টাইগাররা।

১৮৫ রানের লক্ষ্যতাড়ায় সপ্তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এখন কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান। এর মধ্যে অ্যাডিলেডের মাঠে নেমে এসেছে বৃষ্টি। তাতে খেলা আপাতত বন্ধ রয়েছে।

বৃষ্টি যদি এভাবেই চলতে থাকে এবং খেলা মাঠে না গড়ায় তাহলে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে জিতে যাবে বাংলাদেশ। এই মুহূর্তে বৃষ্টি আইনে ভারতের চেয়ে ১৭ রানে এগিয়ে বাংলাদেশ।

এর আগে কিপটে বোলিংয়ে শুরুটা ভালো করলেও রানের লাগাম ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। মিডল ওভারে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিতটা গড়ে নিয়েছে ভারত। শেষদিকে রানের গতি কিছুটা কমলেও বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে লিটন ঝড়ের মুখে পড়ে ভারতীয় বোলাররা। বুমরাহ-শামিদের ধারালো পেস আক্রমণকে একরকম পাত্তাই দেননি টাইগারদের এই ওপেনার। ২১ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর এখন ২৬ বলে ৫৯ রানে অপরাজিত আছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বৃষ্টিতে খেলা না হলে জিতবে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২