ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo ৩০ লাখের প্রকল্পে প্রায় ৩ কোটি আত্মসাৎ: রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে অনিয়মের বিস্ফোরণ

বাংলাদেশকে অনেক সমীহ করি: রাহুল দ্রাবিড়

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ৩৯৫ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আগামীকাল বুধবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। শক্তির দিক দিয়ে দুই দলে এখন আকাশ পাতাল পার্থক্য। ভারত যেমন বিশ্বকাপের ফেবারিট, বাংলাদেশ ঠিক তার উল্টো।

ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে যাওয়া একটি নড়বড়ে দল। তবু বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তার মতে, এই ফরম্যাটে ফেবারিট ঠিক করা খুব কঠিন।

ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ বলেন, ‘আমরা তাদের অনেক সমীহ করি। তারা খুব ভালো দল। এই বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে কোন দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আয়ারল্যান্ডও দেখিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। এই আসরে অনেক খেলায় এমন দেখলাম। এছাড়া ২০ ওভারের খেলা এমনিতেই ছোট সংস্করণ। খেলায় জয় পরাজয়ের ব্যবধানটা অনেক সময়ই ১২ থেকে ১৫ রানের হয়। এটা স্রেফ দুটি শটের ব্যাপার। দুটি শট এদিক-সেদিক হলেই ফল বদলে যায়। ‘

খেলোয়াড়ী জীবনে ‘দ্য ওয়াল’ খ্যাত ভারতীয় কিংবদন্তি আরও বলেন, ‘এটা এমনিতেই সংক্ষিপ্ত উত্তেজনাকর সংস্করণ। এখানে কখনো কখনো কে পরিষ্কার ফেভারিট বলাটা কঠিন। এই কন্ডিশনে খেলাটায় আরও সমতা চলে আসে কারণ অনেক বড় বাউন্ডারি। উপমহাদেশে কিছু শট অনায়াসে ছক্কা হবে, কিন্তু এখানে এরকম কিছু বড় শট এমনটা সহজে হবে না, আউট হয়ে যাবে। আমরা অবশ্যই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে যেমন ছিল এই ম্যাচেও আমাদের প্রস্তুতি ঠিক তেমনই আছে। ‘

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশকে অনেক সমীহ করি: রাহুল দ্রাবিড়

আপডেট সময় : ০৫:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২