ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মা ও মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ৩৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত বুধবার রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের অনন্দি ধনিরাম গ্রামে ঘটনাটি ঘটে। যার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

নির্যাতনের শিকার মা গোলাপী বেগম ও মেয়ে রাবেয়া বেগম ওই গ্রামের সাজাহান মিয়ার স্ত্রী ও কন্যা।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে সাজাহান মিয়ার সঙ্গে প্রতিবেশী গোফ্ফার মিয়ার ছেলে জিয়ারুল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত বুধবার সকালে আবারও জিয়ারুল ও তার লোকজন সাজাহানের জমি দখল করে গাছ ও রাস্তা কাটতে থাকেন।

এ সময় সাজাহান ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়। এতে জিয়ারুল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে সাজাহানের স্ত্রী গোলাপী বেগম ও মেয়ে রাবেয়া বেগমকে গাছে বেঁধে নির্যাতন চালায়। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ। বর্তমানে তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সাজাহান মিয়া জানান, জমি দখলে ব্যর্থ হয়ে আমার স্ত্রী ও মেয়েকে গাছে বেঁধে নির্যাতন চালায় প্রতিবেশী জিয়ারুল ও তার লোকজন।

পীরগাছা থানার ওসি (তদন্ত) শুকুর মিয়া জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মা ও মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১০:১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২