ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

দিনে পালিয়ে রাতে সাংবাদিক অবশেষে পুলিশের খাচায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২ ৩০৬ বার পড়া হয়েছে

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে কামরুল হাসান (৪৫) ও শফিউল আওয়াল শাউন(২৬) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা দিনে আত্মগোপনে থাকতো ও রাতে সাংবাদিক পরিচয়ে মানুষের সাথে নানান প্রতারণা করতো।

বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে আগ্রাবাদ শেখ মুজিব রোডের চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুল হাসান নিজেকে দৈনিক চৌকস ও উচ্চকন্ঠের সাংবাদিক হিসেবে পরিচয় দেয় । সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উত্তর সাইচাপাড়া গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে । গ্রেফতার অন্যজন শফিউল আওয়াল শাউন রাঙ্গামাটি জেলার সদর থানার রিজার্ভ বাজার এলাকার আব্দুর রউফ মনির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, গ্রেফতার কামরুল হাসান ও শাউন বিভিন্ন সময় নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা নিতেন। গতকাল রাত ৯ টার দিকে ওই প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন কাস্টমারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রতিষ্ঠানের টেবিলের গ্লাস ভাঙচুর করে। প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের থামানোর চেষ্টা করলে তারা কর্মচারীদেরেকেও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন। এসময় ওই প্রতিষ্ঠান থেকে তার ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় প্রতিষ্ঠান মালিক থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দিনে পালিয়ে রাতে সাংবাদিক অবশেষে পুলিশের খাচায়

আপডেট সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২