ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

রাজধানীতে ভুয়া সহকারী পুলিশ কমিশনার গ্রেফতার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: রাজধানীর কাফরুল থানা এলাকা হতে সহকারী পুলিশ কমিশনার পরিচয়ে বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রাজ আল আবির।

সোমবার (২৯ নভেম্বর ২০২১) রাত ৯:০৫টায় কাফরুল থানার পূর্ব শেওরাপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বলেন, একজন ভুয়া সহকারী পুলিশ কমিশনার কাফরুল থানার পূর্ব শেওরাপাড়ার অরবিট গলির একটি বাসায় অবস্থান করে বিভিন্ন ধরনের অপরাধমূরক কর্মকান্ড করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালানোর সময় একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার হেফাজত হতে ১টি পিস্তল সদৃশ মেটালিক লাইটার, ২টি পিস্তলের কাভার, বিভিন্ন ব্যাংকের ৯টি এটিএম কার্ড, মোঃ রাজ আল আবির নামীয় ভুয়া সহকারী পুলিশ কমিশনারের ৩০টি ভিজিটিং কার্ড ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত আবির ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে মাদক কারবারিদের ধরে এনে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করতো। বিরোধীয় জমি ও ফ্ল্যাটের বিরোধ মিমাংসার কথা বলে উভয় পক্ষের নিকট হতে টাকা আদায় করাসহ উচ্চবিত্ত পরিবারের মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে অভিভাবকের নিকট হতে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে বিভিন্ন দোকান হতে ফ্রিজ, টিভিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাকিতে ক্রয় করে টাকা পরিশোধ করতো না।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আবির মিথ্যা পরিচয় দিয়ে চট্টগ্রামের একটি মেয়ের সাথে সম্পর্ক করে। পরবর্তীতে মেয়েটিকে জোরপূর্বক চট্টগ্রাম হতে অপহরণ করে ঢাকায় শেওড়াপাড়া একটি বাসায় আটকিয়ে রেখে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে শারীরিক সম্পর্ক করে। এ সংক্রান্তে ভিকটিম অভিযোগের প্রেক্ষিতে ২৯ নভেম্বর ২০২১ তারিখে সিএমপির খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা রুজু করা হয়। প্রতারক চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে ভুয়া সহকারী পুলিশ কমিশনার গ্রেফতার 

আপডেট সময় : ১১:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১