ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ক্লান্ত চেহারা সতেজ দেখানোর উপায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯ ৩০৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্কঃ ব্যস্ততার কারণে আয়নায় নিজের মুখটা দেখারও সময় মেলে না ঠিকমতো। তারপর হঠাৎই একদিন নিজেকে আয়নায় দেখে মন খারাপ। কারণ চেহারায় ভর করেছে রাজ্যের ক্লান্তি।

চেহারার জৌলুস ফেরাতে মেকআপের আশ্রয় নেন অনেকে। কিন্তু সেটি মোটেই কাজের কথা নয়। কারণ মেকআপ তুলে ফেললেই আবার স্পষ্ট হবে ক্লান্তিভাব।

চেহারার এই ক্লান্তিভাব কাটিয়ে সতেজ করে তোলার আছে কিছু সহজ উপায়। জেনে নিন কিভাবে খুব সহজেই ফেরাতে পারেন মুখমন্ডলের সতেজতা-

পেট্রোলিয়াম জেলি
সামান্য একটু পেট্রোলিয়াম জেলি আপনাকে কতটা ঝলমলে করে তুলতে পারে। চোখের পাতায় আর চিকবোনে সামান্য একটু ঘষে দিন, নিমেষে মুখ তরতাজা দেখাবে।

গোলাপজল
গোলাপজল একদিকে ত্বকের আর্দ্রতা রক্ষা করে, ত্বক উজ্জ্বলও রাখে। গোলাপজলে নরম তুলোর বল ডুবিয়ে মুখে লাগান। দেখবেন সঙ্গে সঙ্গে মুখ তরতাজা দেখাচ্ছে। গোলাপজলের হালকা মিষ্টি গন্ধে আপনার মানসিক ক্লান্তি ও উদ্বেগও কেটে যাবে।

অলিভ অয়েল
সামান্য একটু মাসাজেই আপনার ত্বক হয়ে উঠতে পারে জেল্লাদার। অলিভ অয়েলের ময়শ্চারাইজ়ার আর অ্যান্টি অক্সিডান্ট আপনার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। হাতে সামান্য অলিভ অয়েল নিয়ে মুখে মাসাজ করুন। এতে মুখে রক্ত সংবহন ভালো হবে, ত্বক ঝলমলে দেখাবে।

মধুর ফেসপ্যাক
মধুতে ভিটামিন বি ও সি রয়েছে যা ত্বকে পুষ্টি জোগায়। মুখে কয়েক ফোঁটা মধু লাগিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন, ক্লান্তিভাব অনেকটা কেটে গিয়ে মুখ উজ্জ্বল দেখাবে। হাতে সময় থাকলে টক দইয়ে মধু মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করে মুখে লাগান। পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

লেবুর সুগন্ধিযুক্ত ফেসওয়াশ
ফেসওয়াশে লেবুর সুগন্ধ থাকলে এমনিতেই মন চনমনে হয়ে ওঠে, ত্বকও থাকে তরতাজা আর পরিষ্কার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্লান্ত চেহারা সতেজ দেখানোর উপায়

আপডেট সময় : ০৩:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯