ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শিবচরে চলমান প্রকল্পগুলো শেষ হলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার সুব্যবস্থা পাবে–চীফ হুইপ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ৩২৫ বার পড়া হয়েছে

মাদারীপুর থেকে রবীন চৌধুরী:

শিবচরে শেখ হাসিনা টেক্সটাইল কলেজের কাজ শুরু হয়েছে। নার্সিং ইনস্টিটিউটের কাজ চলমান আছে। আইএসটি ইনস্টিটিউট কাজ চলমান রয়েছে। এছাড়াও শিবচরে আইটি পার্কসহ বড় বড় প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা শিবচরে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষার সুব্যবস্থা পাবে। আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচরের রাজারচর উচ্চ বিদ্যালয়ের নূর-ই-আলম চৌধুরী একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি আরো বলেন, এই করোনাকালীন সময়ে দেশব্যাপী বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা মানুষের পাশে থেকে সেবা করেছেন এই করোনাকালীন সময়ে। এই করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে। তাই সকলে মাস্ক ব্যবহার করতে হবে। নিজে বাঁচতে হবে অন্যকে বাঁচার সুযোগ করে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিবচরে চলমান প্রকল্পগুলো শেষ হলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার সুব্যবস্থা পাবে–চীফ হুইপ 

আপডেট সময় : ১২:০০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১