ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

১৭ বছরের সাজা, ২১ বছর ধরে পলাতক, অতঃপর…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১ ২৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ডাকাতির মামলায় ২০০১ সালে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ফেনী জেলা ও দায়রা জজ আদালত। ওই রায়ের পর আসামি জামাল উদ্দিন এলাকা থেকে পালিয়ে পরিচয় গোপন করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন। দীর্ঘ ২১ বছর পালিয়ে ছিলেন জামাল উদ্দিন (৪৫)। তবে শেষরক্ষা হয়নি।

অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের এই বাসিন্দা।
মঙ্গলবার (২৪ আগস্ট) চট্টগ্রামের চন্দনাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। বুধবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ২০০০ সালে সোনাগাজী মডেল থানায় দায়ের করা ডাকাতি মামলার আসামি জামাল উদ্দিনকে ফেনী জেলা ও দায়রা জজ আদালত ২০০১ সালে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ওই রায়ের পর তিনি এলাকা থেকে পালিয়ে পরিচয় গোপন করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন।

চট্টগ্রাম শহরের চাঁদগাঁও এলাকায় ডেকোরেশন শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১৭ বছরের সাজা, ২১ বছর ধরে পলাতক, অতঃপর…

আপডেট সময় : ০৯:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১