ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

পেটের ভেতর ৪ হাজার ইয়াবা, নারীসহ গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ২৭৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে পেটের ভেতর করে ইয়াবা পাচারকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ সন্ধ্যা ৭টায় র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার ভোরবেলা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামসুন্নাহার আক্তার শারমিন (৩৮) নারায়ণগঞ্জের বন্দর এলাকার দড়ি সোনাকান্দা এলাকার মৃত শামসুল হকের মেয়ে এবং মো. সোহাগ ইসলাম (৩৫) একই জেলার সদর মডেল থানাধীন তামাকপট্টি এলাকার মৃত মিসির আলীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি শারমিন সোহাগ দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পেটের ভেতর ৪ হাজার ইয়াবা, নারীসহ গ্রেফতার ২

আপডেট সময় : ১১:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১