সংবাদ শিরোনাম :
ভুয়া ভাউচারে ১০ কোটি টাকা আত্মসাৎ : ১৬ পুলিশ সদস্যসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১ ২৮০ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক:
ভুয়া ভাউচারে প্রায় সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাগুরায় ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৬ আগস্ট) যশোরের সমন্বিত জেলা কার্যালয়ে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় পুলিশের চার এসআইসহ ১৬ সদস্য, মাগুরা জেলা হিসাবরক্ষণ অফিসের ৮ জন, সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ ২৭ জনকে আসামি করা হয়েছে।
দুদকের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।























