ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বাকেরগঞ্জে হতদরিদ্রের গরু চুরির দায়ে যুবলীগ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ৩৫৩ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে গরু চুরির মামলায় যুবলীগ সভাপতিসহ দুজনকে আটক করছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করে পরদিন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন- মেয়ারহাট এলাকার কালু খানের ছেলে শাহিন খান (৪০) ওরফে সিডি শাহিন ও কোষাবড় গ্রামের আবুল হোসেনের ছেলে কসাই শাহিন (৩৮)। সিডি শাহিন দাঁড়িয়াল ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আফছার আলী হাওলাদারের ছেলে হতদরিদ্র বাবুল হাওলাদারের গোয়াল ঘর থেকে ঈদুল আজহায় বিক্রয় করার জন্য প্রস্তুত রাখা একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে খাল পাড়ে গরুর মাথা ও চামড়া দেখতে পান বাবুল। এ ঘটনা সকালের সংবাদ সহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন বলেন, কৃষক বাবুল হাওলাদারের বর্গা পালিত গরুটি রাতের আঁধারে কেউ নিয়ে যায়- এ খবরটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। আটককৃতদের সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতদের বিরুদ্ধে বাবুল বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাকেরগঞ্জে হতদরিদ্রের গরু চুরির দায়ে যুবলীগ নেতা আটক

আপডেট সময় : ১০:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১