ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ইটভাটা থেকে গলাকাটা জোড়া লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ২৬০ বার পড়া হয়েছে

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকার একটি বিল থেকে ভাসমান অবস্থায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

৭ জুলাই বুধবার দিবাগত রাতে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতদের পরিচয় পুলিশ বলতে না পারলেও তাদের বয়স আনুমানিক ২৮ ও ৪০ বছর হবে। একজনের পড়নে লাল গেঞ্জি, জিন্স প্যান্ট ও অপরজন উলঙ্গ অবস্থায় ছিল।

কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সিদ্দিক জানান, আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশে গেছে। বুধবার রাতে এলাকাবাসী বিলের পানিতে পাশপাশি দুইটি লাশ ভেসে থাকতে দেখেন। পরে তারা কোনাবাড়ি থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে রাতে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দু’টিতে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাদের হত্যা করে বিলের পানি ফেলে দিয়ে গেছে।
তিনি আরো জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। তাদের পরিচয় উদ্ধার করার জন্য পুলিশ ব্যুরো ইনভিস্টিগেশন (পিবিআই) এর মাধ্যমে তাদের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাজীপুরে ইটভাটা থেকে গলাকাটা জোড়া লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১