ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

একবার চার্জ দিলেই চলবে টানা ২১ দিন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮ ৩৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; মোবাইল ফোনের বাজার ধরতে ফের কোমর বেধে নেমেছে এককালের বাজার সেরা মোবাইল ফোন কোম্পানি ‘নকিয়া’। স্মার্টফোনের বাজার ধরতে যেমন পাঁচটি রিয়ার ক্যামেরার নকিয়া-৯ লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি, তেমনই বেসিক ফোনের বাজারে এক চুলও জায়গা ছাড়তে নারাজ তারা। তাই এবার শক্তিশালী ব্যাটারি ব্যাকআপসহ বাজারে আসছে ‘নকিয়া ১০৬’ মোবাইল ফোন।

কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, টানা ২১ দিনের স্ট্যান্ডবাই সাপোর্ট নিয়ে বাজারে আসছে ডুয়াল সিমের নকিয়া ১০৬ মোবাইল। এক্ষেত্রে এই ফোনটিকে চার্জ দিতে হবে মাত্র একবার। ফোনটিতে ৮০০ মেগা হার্টজের শক্তিশালী ব্যাটারি থাকায় কথা বলার জন্য সময় পাওয়া যাবে ১৫ ঘণ্টা।

এইচএমডি গ্লোবাল কোম্পানির তৈরি নতুন এই ফোনে প্রি-লোডেড থাকবে একাধিক আকর্ষণীয় গেমস। নকিয়া ১০৬ ফোনটিতে দুই হাজার কনট্যাক্ট এবং ৫০০ টেক্সট মেসেজ স্টোরেজে রাখা যাবে।

নকিয়া ১০৬ এ রয়েছে একটি এক দশমিক আট ইঞ্চি ‘কিউকিউভিডিএ টিএসটি’ ডিসপ্লে আর আট জিবি ইন্টার্নাল স্টোরেজ। এই স্টোরেজে আপনার পছন্দ মতো কয়েকশো এমপি থ্রি বা মিউজিক ফাইল সংরক্ষণ করে রাখতে পারবেন মাইক্রো ইউএসবি পোর্টের সাহায্যে।

এরই সঙ্গে এই ফোনে রয়েছে এফএম রেডিওর সুবিধাও। এরই সঙ্গে নকিয়া ১০৬ ফোনে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট।

ডার্ক গ্রে রঙে পাওয়া যাবে এই ফোনটি। রাশিয়ার বাজারে নকিয়া ১০৬ ফোনের দাম এক হাজার ৫৯০ রুবল। যা বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা মাত্র। তবে রাশিয়ার বাইরে এই ফোন কবে বাজারে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

একবার চার্জ দিলেই চলবে টানা ২১ দিন!

আপডেট সময় : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮