ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

১২ টাকার ইনজেকশন ৮০০ টাকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯ ২৮৭ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি; রাজবাড়ীতে মাত্র ১২ টাকার ইনজেকশনের দাম রাখা হয়েছে ৮০০ টাকা! আর এ জন্য দুই ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলার সহকারী পরিচালক এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ীর সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, দুপুরে জেলার সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আকরাম শেখ ও বালিয়াকান্দি উপজেলার গোয়ালপাড়া গ্রামের জাহিদ নামে দুই ব্যক্তি তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, আকরাম সোমবার সকালে রাজবাড়ী শহরের মেসার্স ঢালী ফার্মেসিতে ইনজেকশন ক্রয় করতে যান। এ সময় ইফিডিন নামের ওই ইনজেকশন শহরের কোথায়ও পাওয়া যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে ঢালী মেডিকেল থেকে ৮০০ টাকা দাম রাখা হয়। এত দামের বিষয়ে জানতে চাইতে দোকানদার বলেন নিতে চাইলে নেন না চাইলে চলে যান।

পরে জানতে পারেন ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা। চিকিৎসকের পরামর্শে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন তিনি। জাহিদ মণ্ডলও একই অভিযোগ করেন সেফা ফার্মেসির বিরুদ্ধে।

অভিযোগকারী আকরাম শেখ বলেন, আমার এক আত্মীয়কে অপারেশন থিয়েটারে প্রবেশের পর জরুরি ভিত্তিতে ওই ইনজেকশনটি আনতে বলা হয়। এত দামি ওষুধ হওয়ার কারণে একটু সময় লাগে। দেরির বিষয়টি ডাক্তার জানতে চাইলে ৮০০ টাকার কথা বললে ডাক্তার জানায় এর দাম মাত্র ১২ টাকা।

সহকারী পরিরচালক মো. শরিফুল ইসলাম বলেন, বাজারে ওই ইনজেকশনের সংকট ছিল এই সুযোগে চড়া দাম নেই দুই অসাধু ব্যবসায়ী। এতে ভোক্তা অধিকার আইনের বলে দুই ভোক্তা প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ঢালী ফার্মেসিকে ৫০ হাজার টাকা এবং সেফা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জরিমানার চার ভাগের এক ভাগ টাকা অভিযোগকারীদের দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১২ টাকার ইনজেকশন ৮০০ টাকা!

আপডেট সময় : ১২:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯