ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আপদকালীন অনুদান দেয়ায় প্রধানমন্ত্রীকে ডিইউজের কৃতজ্ঞতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ৩২৯ বার পড়া হয়েছে

সকালের সংবাদ: করোনার আগ্রাসী দুর্যোগের সময় মানবতার হাত নিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু আজ বুধবার (২৮ এপ্রিল ’২১) এক বিবৃতিতে বলেন, করোনাকালে সাংবাদিকদের দুরাবস্থার কথা অনুধাবন করে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সুনামীতে সহায়তা বাবদ সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন।

বিবৃতিতে ডিইউজে নেতারা বলেন, পবিত্র রমজান মাসের বাড়তি খরচাদি ও করোনাভাইরাস থেকে সুরক্ষার বিধি নিষেধ একযোগে চলায় জীবন নির্বাহ অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল সাংবাদিকদের। এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বেতন-ভাতাদি দীর্ঘদিন বকেয়া থাকায় এবং বেআইনীভাবে চাকরিচ্যুত করায় দুর্বিসহ হয়ে উঠেছে সংবাদমাধ্যমের এই ছাপোষা কর্মিদের জীবন যাপনও। সব মিলিয়ে এমন কঠিনতর অবস্থায় সাংবাদিকদের পাশে মানবতার হাত নিয়ে দাড়াঁনোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায় ডিইউজে নির্বাহী পরিষদ।

এছাড়াও, করোনা দুর্যোগে সাংবাদিকদের যে কোনও সমস্যা-সংকটে সার্বক্ষণিকভাবে পাশে থেকে অভিভাবকের দায়িত্ব পালন করায় তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতিও কৃতজ্ঞতা জানায় ডিইউজে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আপদকালীন অনুদান দেয়ায় প্রধানমন্ত্রীকে ডিইউজের কৃতজ্ঞতা

আপডেট সময় : ০৯:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১