ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিচারক পরিচয়ে প্রেম,ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্ববিদ্যালয়ের এক তরুণীকে ধর্ষণের মামলায় চট্টগ্রামে অভিজিৎ ঘোষ (২২) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অভিজিৎ ঘোষ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা। মামলাকারী তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্রী।

পুলিশ জানায়, ছাত্রীটির সঙ্গে অভিজিতের ফেসবুকে পরিচয়। নিজেকে প্রথমে কিছুদিন বিসিএস ক্যাডারের পুলিশ কর্মকর্তা এবং পরে বিচারিক হাকিম বলে পরিচয় দিয়ে ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘প্রলোভন দেখিয়ে কিছুদিন আগে বন্ধু সত্যজিতের সহায়তায় মেয়েটিকে ফিরিঙ্গিবাজারে এক স্বজনের বাসায় নিয়ে ধর্ষণ করেন অভিজিৎ। বিশ্বাস জন্মানোর জন্য ৫০ টাকার দুটি স্ট্যাম্পে ভুয়া স্বাক্ষর করে বিয়ের ভুয়া হলফনামা তৈরি করেন।

পরে গত ২১ মার্চ সত্যজিতের সহায়তায় আবারও একই বাসায় নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে অভিজিৎ। ওই দিন অভিজিতের আচরণে সন্দেহ হওয়ায় মেয়েটি পুরো বিষয় তাঁর মা–বাবাকে জানান।’

ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, মেয়ের বাবার চাপে অভিজিৎ-সত্যজিৎ ওই বাসায় যান। সেখানে তাঁরা গিয়ে হুমকি-ধমকি দেন। এরপর মেয়েটি কোতোয়ালি থানায় গিয়ে দুজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অভিজিৎকে গ্রেপ্তার করে। অপর আসামিকে খুঁজছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিচারক পরিচয়ে প্রেম,ধর্ষণ

আপডেট সময় : ১০:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১