ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

১৩ তম মণিপুরী আন্তঃ যুব ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ ৩০০ বার পড়া হয়েছে

সাহাবুদ্দিন, কমলগঞ্জ ( মৌলভীবাজার ) থেকেঃ আগামী কাল ২৫শে ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউপির কালারায় বিল গ্রামে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি ঢালুয়া শাখার আয়োজনে বিকাল ০৩ ঘটিকায় মণিপুরী জনগোষ্ঠীর সর্ববৃহৎ ক্রীড়ানুষ্ঠান ১৩ তম মণিপুরী আন্তঃ যুব ক্রীড়া প্রতিযোগীতা ২০১৯ ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।

জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পতাকা সহ – অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ১৩ টি শাখা কমিটির পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মৌলভীবাজার – ৪ ও সভাপতি – অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ,আলহাজ্ব ড. মোঃ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আশেকুল হক ,মোহাম্মদ আরিফুর রহমান অফিসার ইনচার্জ , কমলগঞ্জ থানা ,মোঃ এম এ হান্নান ইসলামপুর ইউপি চেয়ারম্যান , নিখিল কুমার সিংহ সভাপতি যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি ,প্রতাপ চন্দ্র সিংহ সভাপতি মণিপুরী সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি ।

২৫ তারিখে শুরু হয়ে রাতদিন ব্যাপী খেলায় আয়োজনে রয়েছে ফুটবল , ভলিবল , ক্রিকেট , ব্যাডমিন্টন , দাবা , তীরন্দাজ ,৫০০ মিটার দৌড় , ম্যারাথন দৌড়।বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির ১৩ টি সাংগঠনিক শাখা , মাধবপুর , তিলকপুর , বালিগাঁও ,মাধবপুর – ১ ,তেতইগাঁও , গোলেরহাওর , বিষগাঁও চুনারুঘাট , বিছনাকান্দী গোয়াইনঘাট , মাঝেরগাঁও কম্পানীগঞ্জ , ধনীটিলা ছাতক সুনামগঞ্জ মাছিমপুর সিলেট ,স্বাগতিক ঢালুয়া শাখা । প্রতিটি দলের প্রায় শতাধিক খেলোয়ার , সাথে টিম ম্যানেজমেন্ট কমিটির সদস্য সহঃ হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে এই মহাক্রীড়ানুষ্ঠান হয়ে উঠে মণিপুরী জনগোষ্ঠীর এক মহামিলন মেলা । আয়োজক শাখার সাধারণ সম্পাদক রাজু সিংহ এই প্রতিবেদকের সাথে আলাপ কালে জানান যে এই মহাক্রীড়ানুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি শেষে পথে , ঢালুয়া শাখা একটি সুন্দর খেলার আয়োজন উপহার দেবার চেষ্টা করে চলেছে ও সবার সহযোগীতা কামনা করছি । দুরবর্তী খেলোয়াড় , টিম ম্যানেজমেন্টদের থাকা – খাওয়ার ব্যবস্থা করা হয়ে । কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল কুমার সিংহ জানান যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি সাধারণ সভায় অনুমোদন ক্রমে কোন শাখা কমিটি কোথায় খেলা আয়োজন করবে তা নির্ধারণ করা হয়। এটি মণিপুরীদের খেলার মহানুষ্ঠান যেখানে খেলোয়াড় ছাড়াও পুরো সমাজের সবার অংশগ্রহণ করে থাকেন । প্রতি দুবছর পর এই মণিপুরী গেইমন্স অনুষ্ঠিত হয় । আয়োজনের সুন্দর সমাপ্তির জন্য কেন্দ্রীয় কমিটি একটি মনিটরিং কমিটি সার্বক্ষণিক খেলা খেয়াল রাখেন। ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ এম এ হান্নান বলেন মণিপুরী জনগোষ্ঠীর এখেলার আসর সুস্থ ও সুন্দর ভাবে সফল হোক , শুভকামনা জানাই ও আমার ইউপির পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা থাকবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১৩ তম মণিপুরী আন্তঃ যুব ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯