ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গৃহকর্মীকে মারধরের গুজবে পীর হাবিবের বাসায় এলাকাবাসীর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 

গৃহকর্মীকে মারধরের গুজবে রাজধানীর উত্তরায় সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় হামলা করেছে স্থানীয়রা। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

ওসি নূরে আলম জানান, গুজবের ভিত্তিতে স্থানীয়রা সাংবাদিক পীর হাবিবের বাসায় হামলা করে। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ বলছে, গৃহকর্মী মেয়েটি বাড়ি ফেরার জন্য মিথ্যা কথা বলে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছিল। তার স্বজনরা এসে তাকে নিয়ে গিয়েছিল। কিন্তু স্থানীয় লোকজনের ধারণা, তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে।

এমন সন্দেহে পীর হাবিবের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভেঙে ফেলে তারা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৃহকর্মীকে মারধরের গুজবে পীর হাবিবের বাসায় এলাকাবাসীর হামলা

আপডেট সময় : ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০