ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নোয়াখালীর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের দুই মামলা পিবিআইতে হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ৩৫৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি | 
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নারী নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলা দুটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী জেলা ইউনিটের বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ হেডকোর্য়াটারের নির্দেশে মামলা দুটি তাদের কাছে দেয়া হয়েছে। শুক্রবার সকালে তারা মামলাটি পেয়েছেন।

এ বিষয়ে পিবিআইয়ের অফিসাররা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। যেহেতু বেশ কয়েকজন আসামি রিমান্ডে রয়েছেন তাই আরও কিছু কাগজপত্র তারা বুঝে নিচ্ছেন বলেও জানান মিজানুর রহমান।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা শুরু থেকে এ মামলার বিষয়ে নোয়াখালীর পুলিশকে নানাভাবে সহযোগিতা করে আসছেন।

এদিকে শুক্রবার সকালে গহবধূকে নির্যাতন ঘটনায় জড়িতদের দৃষ্টান্তুমূলক শাাস্তির দাবিতে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বাংলাবাজারে ঘল্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে বেগমগঞ্জ উপজেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাসসহ স্থানীয় নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

বক্তরা নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা রোধে সর্বোচ্চ শাস্তি মৃর্ত্যুদণ্ডের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নোয়াখালীর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের দুই মামলা পিবিআইতে হস্তান্তর

আপডেট সময় : ০৪:৫৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০