ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

বাংলাদেশের দর্শকরা বেশি ভদ্র: ডু প্লেসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ২৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেট অধিনায়ক ফাফ ডু প্লেসি জানিয়েছেন, বাংলাদেশের দর্শকরা বেশি ভদ্র। বুধবার রাতে ফেসবুকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ‘লাইভ’ আড্ডায় তিনি এই মন্তব্য করেছেন।

আড্ডার এক পর্যায়ে তামিম জানতে চান ডু প্লেসির টেস্ট অভিষেকের গল্প, তোমার ব্যাপারে বেশ কিছু খবর পেয়েছি আমি। আমাদের ড্রেসিং রুমে এখন বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান আছে। তোমার অভিষেক টেস্টের সময় নাকি কী যেন ঘটেছিল?
ডু প্লেসি ২০১২ সালের নভেম্বরে সেই অ্যাডিলেড টেস্ট নিয়ে বলেন, ব্যাট করতে নামার সময় জুতো খুলে গিয়েছিল। সিঁড়ি দিয়ে নামছিলাম, এমন সময় জুতো খুলে যায়। পরে গ্লাভস, প্যাড পরা অবস্থায় নিচু হয়ে জুতো ঠিক করছিলাম। আর পুরো অ্যাডিলেডের দর্শকরা যেন আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল!

তামিম বলেন, বাংলাদেশে এমন কিছু হলে তুমি বুঝতে না দর্শকেরা কী বলছে। কিন্তু অস্ট্রেলিয়ায় তুমি বুঝতে বাধ্য। কারণ, যা বলার ওরা ইংলিশে বলছিল।

এর উত্তরে ডু প্লেসি বলেন, হ্যাঁ। কিন্তু পার্থক্য হলো, অস্ট্রেলিয়ান দর্শকদের চেয়ে বাংলাদেশি দর্শকেরা বেশি ভদ্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশের দর্শকরা বেশি ভদ্র: ডু প্লেসি

আপডেট সময় : ১১:৫১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০