ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নিখোঁজ সাংবাদিক কাজলকে পাওয়া গেল বেনাপোল সীমান্তে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০ ৩৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর প্রায় দুই মাস ধরে নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে বেনাপোল সীমান্তে।

বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান জানান, শনিবার গভীর রাতে বিজিবি রঘুনাথপুর সীমান্ত থেকে এ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

“পরে জানা যায়, ওই ব্যক্তি ঢাকা থেকে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি মামলা করেছে। আমরা তাকে আজ কোর্টে পাঠাব।”

এদিকে কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী জানান, শনিবার রাত পৌনে ৩টার দিকে বেনাপোল থানা থেকে একজন পুলিশ কর্মকর্তা ফোন করে তাকে স্বামীর সঙ্গে তাদের কথা বলিয়ে দেন।

“আমার ছেলেকে ও ফোনে বলেছে, ‘আব্বু আমি বেঁচে আছি, তোমরা সবাই আমাকে নিতে আস’।”

তাদের ছেলে মনোরম পলক সকালে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান জুলিয়া।

কাজলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মামুন খান বলেন, “তাকে আমরা এখনও জিজ্ঞাসাবাদ করিনি। এটা বিজিবি বলতে পারবে।”

এ বিষয়ে বিজিবির ভাষ্য তাৎক্ষণিকভাবে জানা জায়নি।

ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর গত ১০ মার্চ নিখোঁজ হন কাজল। এ ঘটনায় তার ছেলে মনোরম পলক চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

বিস্তারিত আসছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিখোঁজ সাংবাদিক কাজলকে পাওয়া গেল বেনাপোল সীমান্তে

আপডেট সময় : ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০