ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গৌরীপুরে বোর আবাদে ব্যস্ত কৃষকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯ ২৮৮ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চলতি বোর মৌসুমে ২০ হাজার ৬শ ৯০ হেক্টর জমিতে বোর ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নে বোর আবাদে ধূম পড়েছে। স্থানীয় কৃষকরা বর্তমানে বোর চাষে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় কৃষকরা জানান, গৌরীপুর উপজেলায় প্রতিবছর বোর ধানের বাম্পার ফলন হয়ে থাকে। এ মৌসুমে শৈত্যপ্রবাহ না থাকায় বোর ধানের চারা সুস্থ ও সবল হয়েছে। কৃষকরাও এরমধ্যে জমি তৈরী করে বোর ধানের চারা রোপনে ব্যস্ত রয়েছেন। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবছরও বোর ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, চলতি বোর মৌসুমে এ উপজেলা ২০ হাজার ৬৯০ হেক্টর জমিতে বোর ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তারমধ্যে ১৯ হাজার ৬৯০ হেক্টর জমিতে উফসী ও ১ হাজার ৮৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান রোপন করা হবে।

তিনি বলেন, এ উপজেলায় ইতোমধ্যে ৫০ ভাগের বেশী জমিতে বোর আবাদ হয়ে গেছে। এছাড়া প্রয়োজনীয় কৃষি উপকরন ও সারের কোন সংকট নেই।

এক্ষেত্রে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে রোগ-বালাই প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৌরীপুরে বোর আবাদে ব্যস্ত কৃষকরা

আপডেট সময় : ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯