ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

২০ লাখ টাকায় সাকিবের ব্যাট নিজের করে নিলেন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি রাজ! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ২৯৩ বার পড়া হয়েছে

Auction 4 Action, The Shakib Al Hasan Foundation, coronavirus cobid 19 bangladesh dhaka, rtv online

স্পোর্টস ডেস্ক, 

বিশ্বকাপজুড়ে দুর্দান্ত সব ইনিংস উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান। যেই ব্যাট দিয়ে এত এত রান তুলেছেন সেই ব্যাটটি তুলেছেন নিলামে। কারণটা হচ্ছে করোনার দাপট থেকে দেশের মানুষকে রক্ষা করতেই এই অর্থ ব্যবহার করবেন তিনি।  যেমন ভাবনা তেমন কাজ। নিলামে তোলার পর মিস্টার অলরাউন্ডারের ব্যাটটি মূল্য পেয়েছে ২০ লাখ টাকা। যা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি রাজ নিজের করে নিয়েছেন।

দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আগেই দেশের নানা প্রান্তে থাকা সুবিধাবঞ্চিতদের সহযোগিতায় এগিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য সব ধরনের সুরক্ষা সামগ্রী প্রদানেরও ঘোষণা দেয়া হয়। এরপর ইংল্যান্ড বিশ্বকাপ মাতানো সাকিবের ওই ব্যাটটি নিলামে তোলার ঘোষণা আসে।

বুধবার দিনভর সাকিবের প্রিয় ব্যাটটি নিলামে তোলা হয় ‘অকশন ফর অ্যাকশন’ নামক একটি সংস্থার ফেসবুক পেজ থেকে। বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় নিলামের সমাপ্তি হয়।

সাকিব আল হাসান ফাউন্ডেশনের উপদেষ্টা চিশতী ইকবাল বলেন, ‘ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে অনেকেই যোগ দিয়েছেন এই নিলামে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানও এই ব্যাটের জন্য বিড করেন।’

নিলাম পরিচালনার দায়িত্বে থাকা আরিফ আর হোসাইন জানান সাকিবের ব্যাটটি পেতে মরিয়া ছিলেন এক ভারতীয় নাগরিক। তিনি বলেন, ‘ভারত থেকে ১২ লাখ টাকা পর্যন্ত বিড করেছিলেন এক ব্যক্তি। তার সংরক্ষণে ব্রায়ান লারার ব্যাটও রয়েছে।’ যদিও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রবাসী রাজই ব্যাটটা নিজের করে নেন। ২০ লাখ টাকাতে কিনে নেন তিনি।

নিলামের শেষ দিকে সাকিব আল হাসান বলেন, সাধারণত কিছু আমি সংগ্রহে রাখি না। তবে এই ব্যাটটা আমার কাছে অনেক স্পেশাল ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২০ লাখ টাকায় সাকিবের ব্যাট নিজের করে নিলেন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি রাজ! 

আপডেট সময় : ০৮:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০