ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চাল চুরির রিপোর্ট করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবকলীগ নেতার মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ২৬১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি; 

চাল চুরির খবর প্রকাশের জেরে অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার রাতে বালিয়াডাঙ্গি থানায় মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী এ মামলা দায়ের করেন।মামলার অপর দুই আসামি হলো- শাওন আমিন ও রহিম শুভ।

মামলার এজাহারে উল্লেখ কর হয়, সম্প্রতি তার এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল উদ্ধার হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার একদিন আগে অর্থাৎ, ৮ এপ্রিল সকালে শাওন আমিন ও রহিম শুভ নামে দুই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোমিনুল ইসলাম ভাসানীকে চাউল চোর আখ্যায়িত করে পোস্ট দেয়। একদিন পর বিডিনিউজ ও জাগো নিউজে তাকে এবং তার ভাই ৪ নম্বর বড় পালাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে মোমিনুল ইসলাম ভাসানী নিজের ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তোলেন।

বালিয়াডাঙ্গি থানার ওসি হাবিবুল হক প্রধান জানায়, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। বালিয়াডাঙ্গি থানার এসআই রামবাবু রায়কে মামলাটির তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে।

এ ঘটনায় বালিয়াডাঙ্গিতে সংবাদ সম্মেলন করেন বলেও এজাহারে উল্লেখ করেন মোমিনুল ইসলাম ভাসানী।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাল চুরির রিপোর্ট করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবকলীগ নেতার মামলা

আপডেট সময় : ১১:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০