ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

জেলা আওয়ামী লীগের সম্পাদক ইমনকে দুদকে তলব, ডিসিকে তথ্য দিতে চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 

জাতীয় পাওয়ার গ্রিডের সাবেক পরিচালক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কমিশন।

আগামী ১৫ জানুয়ারি সকালে তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে সুনামগঞ্জ পাওয়ার গ্রিড কোম্পানির বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণ প্রকল্পের জন্য জমির হুকুম দখলের বিষয়ে সকল তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে। ইমনের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে সংস্থাটির উপ-পরিচালক মো. নূরুল হুদা এ চিঠি পাঠিয়েছেন। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, জাতীয় পাওয়ার গ্রিডের সাবেক পরিচালক এনামুল কবির ইমনের বিরুদ্ধে তদবির বাণিজ্য, সরকারি কাজের কমিশন আদায় ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত তার বিপুল অবৈধ সম্পদের খোঁজে এরই মধ্যে দুদক মাঠে নেমেছে। এ বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে দুদকের উপ-পরিচালক মো. নূরুল হুদাকে দায়িত্ব দিয়েছে কমিশন।

ইমনের কাছে পাঠানো দুদকের চিঠিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে তদবির বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে ১৫ জানুয়ারি সকাল ১০টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে হবে। অন্যথায় অভিযোগের বিষয়ে তার কোন বক্তব্য নেই বলে দুদক মনে করবে। তাকে নিজের ও স্ত্রী, পুত্র, কন্যাসহ তার উপর নির্ভরশীল ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের (যদি থাকে) ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে। একইসঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো দুদকের চিঠিতে ইমনের বিভিন্ন দুর্নীতির তথ্য উল্লেখ করা হয়েছে।

ওই চিঠিতে সুনামগঞ্জ পাওয়ার গ্রিড কোম্পানির জন্য বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণ প্রকল্পের অনুকূলে আরজ আলীর জমির হুকুম দখলের বিষয়ে ১৫ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া চাওয়া হয়েছে। এ বিষয়ে আরো কোন রেকর্ড ও নথি থাকলে তাও দিতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জেলা আওয়ামী লীগের সম্পাদক ইমনকে দুদকে তলব, ডিসিকে তথ্য দিতে চিঠি

আপডেট সময় : ০৮:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০