ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আইপিএলে ১৪ বছর বয়সী আফগান ক্রিকেটার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ২৬০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামের আগে নিবন্ধন করেও বাদ পড়েছেন বাংলাদেশের ৪ জন তারকা ক্রিকেটার। অথচ মাত্র ১৫ বছর বয়সী আফগান তরুণকে ডাকছে আইপিএল।

২০০৫ সালের ৩ জানুয়ারি কাবুলে জন্ম নুর আহমেদের। ১৪ বছর ৩৪৪ দিন বয়সী আফগান এই চায়নাম্যান বোলার গত মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচে মাত্র ৯ উইকেট শিকার করেই আইপিএল নিলামে সুযোগ পাচ্ছেন।

আইপিএলে প্রতিবেশী বাংলাদেশের ক্রিকেটাররা যেখানে উপেক্ষিত, সেখানে রাজত্ব করছেন আফগান ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব-উর-রহমান, হজরতউল্লাহ জাজাইরা। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন ১৫ বছর বয়সী নুর আহমেদ। এই স্পিনারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ লাখ রুপি।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে আগামী বছরের আইপিএলের নিলাম। প্রাথমিকভাবে ৯৭১ জন ক্রিকেটারের নাম থাকলেও পরবর্তীতে চূড়ান্তভাবে ৩৩২জন খেলোয়াড়কে রাখা হয়েছে নিলামে।

আইপিএল নিলামে নিবন্ধন করা ৯ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে বাদ পড়েছেন দেশের অন্যতম সেরা দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলার তাসকিন আহমেদ।

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন ও মোহাম্মদ সাইফউদ্দিন। নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। আইপিএলে অনভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিল্য নির্ধারিত হয়েছে ৭৫ লাখ আর সাইফউদ্দিন ও সাব্বিরের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৫০ লাখ ভারতীয় রুপি।

আসন্ন ২০২০ সালের আইপিএল নিলামে সবচেয়ে বেশি মূল্য ধরা হয়েছে ২ কোটি। দুই কোটি বেস্ট প্রাইজে রয়েছেন ৭ জন ক্রিকেটার। নিলামে সবচেয়ে বেশি মূল্য পাওয়া ক্রিকেটারদের মধ্যে এক থেকে পাঁচ নম্বর পজিশনে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটাররা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আইপিএলে ১৪ বছর বয়সী আফগান ক্রিকেটার

আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯