ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভারত বধে টুইটারজুড়ে মুশফিকদের বন্দনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ ২৭৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে বধ করেছে বাংলাদেশ। মুশফিকের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। আর এমন জয়ের পর ক্ষুদে ব্লগিং সাইট টুইটারে লাল-সবুজ জার্সিধারীরা প্রশংসার বন্যায় ভাসছেন।

বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) সভাপতি সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ ও ভারত দলকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আলাদা করে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘দুই দলকেই ধন্যবাদ কঠিন কন্ডিশনে খেলার জন্য…। ওয়েল ডান বাংলাদেশ।’

ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও মুশফিকদের প্রশংসা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ম্যাচ জয়ের জন্য বিসিবি টাইগারদের অভিনন্দন। দুর্দান্ত ইনিংস মুশফিকের। আমি নিশ্চিত ভারতের তরুণ খেলোয়াড়রা এখান থেকে শিক্ষা লাভ করবে এবং দৃঢ়ভাবে ফিরে আসবে।’

ক্রিকেট বিশেষজ্ঞ মোহনদাস মেনন মুশফিকের প্রশংসা করে টুইট করেছেন, ‘আমি সবসময় ভাবছি—কেন মুশফিকুর রহিম আইপিএলে নেই। এই মানুষটি এই ফরম্যাটের জন্য নিখুঁত।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টুইটার বার্তায় এই জয়কে পারফেক্ট টিম-ওয়ার্ক উল্লেখ করে লিখেছেন, ‘অভিনন্দন। মুশফিক সত্যিই দুর্দান্ত। গ্রেট অ্যাপোর্ট এবং দারুণ টিম-ওয়ার্ক। আশা করি, এটা বজায় থাকবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম টুইটারে মুশফিক-মাহমুদউল্লাহদের প্রশংসা করে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশকে, বিসিসিআইয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের জন্য। উভয় দলের জন্য খুব কঠিন ম্যাচ ছিল। দীর্ঘ প্রতীক্ষিত এই ম্যাচের মতোই সিরিজের বাকি ম্যাচগুলোতে এমন ধারাবাহিকতা থাকবে বলে আশা রাখি।’

বাংলাদেশ ক্রিকেট নিয়ে সবসময়ই ইতিবাচক মন্তব্য করা হার্শা ভোগলেও টুইট করা থেকে বাদ যাননি। তার টুইটে ফিনিশার হিসেবে মুশফিকের নতুন মাইলস্টোনে পৌঁছানোর বিষয়টি উল্লেখ আছে। হার্শা ভোগলে লিখেছেন, ‘অন্যদের তুলনায় ভারতের বিপক্ষে মুশফিকের গড় সবচেয়ে ভালো। মুশফিক আজ (রবিবার) ফিনিশার হিসেবে নতুন মাইলস্টোনে পৌঁছাতে পেরেছেন।’

বাংলাদেশের জয় নিয়ে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই টুইট করেছে, ‘দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি জিতে নিয়েছে বাংলাদেশ। ফলে তারা তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারত বধে টুইটারজুড়ে মুশফিকদের বন্দনা

আপডেট সময় : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯