ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চার ধর্ষককে তাড়িয়ে নারীকে ধর্ষণ: ছাত্রলীগ নেতা রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯ ৩১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

চার ধর্ষককে তাড়িয়ে নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩ নভেম্বর) দুপুরে মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালতের বিচারক মো. নুরু মিয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, গৃহবধূ ধর্ষণ মামলার আসামি নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন।

ওই মামলায় পলাতক আরও পাঁচজনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ওই গৃহবধূ মনপুরা যাওয়ার জন্য চরফ্যাসনের বেতুয়া লঞ্চ ঘাটে আসেন। এ সময় তার সঙ্গে আড়াই বছরের সন্তান ছিল। তিনি ঘাটে এসে দেখেন মনপুরাগামী লঞ্চটি ছেড়ে গেছে। নিরুপায় হয়ে তিনি ওই রুটে নিয়মিত যাত্রী পাড়াপাড়কারী একটি স্প্রিটবোটে চড়েন। এ সময় বোটে আরও ২ যাত্রী ছিলেন। পথিমধ্যে জনতার খালপাড় এলাকা থেকে আরও দুই যাত্রী ওঠে।

পরে বোটটি মনপুরার উদ্দেশ্যে কিছুক্ষণ চলার পর এক পর্যায়ে ওই পুরুষ চারযাত্রী মিলে স্প্রিটবোটটি চরপিয়ালে থামাতে বাধ্য করে এবং নারীকে চরে নামিয়ে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্প্রিটবোটের মালিক সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুলকে জানালে সে অপর একটি স্প্রিটবোটে চড়ে চরপিয়াল আসে।

নজরুল এসে ওই চার লম্পটকে মারধর করে এবং তাদের কাছে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর নজরুল নিজে ওই গৃহবধূকে আবার চরের ভেতরে নিয়ে যায় এবং এক ঘণ্টা পর ফিরে আসে।

এ ঘটনাটি চরের ‘বাতাইন্নারা’ ( মহিষের রাখালরা ) দেখে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। পরে তিনি সন্ধ্যা সাড়ে সাতটায় চরপিয়াল থেকে ওই গৃহবধূকে স্পীডবোটযোগে উদ্ধার করে মনপুরায় নিয়ে আসার ব্যবস্থা করেন।

ভিকটিম আরও জানান, নজরুল ধর্ষণের ঘটনা ভিডিও করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। কাউকে কিছু বললে ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ারও হুমকি দেন।

সেদিন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরপিয়ালের গণধর্ষণের ঘটনাটি মোবাইলফোনে চরের মহিষের রাখালরা (বাতাইন্নারা) তাকে জানায়। পরে মনপুরা থানার ওসিকে জানানো হয়। সন্ধ্যা সাড়ে সাতটার সময় চর থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চার ধর্ষককে তাড়িয়ে নারীকে ধর্ষণ: ছাত্রলীগ নেতা রিমান্ডে

আপডেট সময় : ১১:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯