ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অনৈতিক অর্থ চাওয়ায় গোয়েন্দা নজরদারিতে বিডি নিউজের প্রধান সম্পাদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;

দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অনুসন্ধান করছে কয়েকটি গোয়েন্দা সংস্থা। একটি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালকের কাছে তিনি চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি অডিও টেপ গোয়েন্দাদের হাতে পৌঁছেছে। ওই অডিও টেপে তৌফিক ইমরোজ খালিদী তিন কোটি টাকা দাবি করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে যে, এর আগেও তৌফিক ইমরোজ খালিদী ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিডি নিউজের প্রধান সম্পাদকের অ্যাকাউন্টে লন্ডন থেকে ৫০ কোটি টাকা ট্রান্সফারের ব্যাপারেও তথ্য আছে গোয়েন্দা সংস্থার কাছে। এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে।

জানা গেছে, পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার সঙ্গে বিডি নিউজের প্রধান সম্পাদকের কথোপকথনের অডিও টেপ গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছেন।

উল্লেখ্য যে, ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান উপলক্ষে আজরবাইজানে চার দিনের সফর নিয়ে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একজন সম্পাদককে ইঙ্গিত করে বলেছিলেন, একজন সম্পাদক একজন ব্যাংকের এমডিকে ফোন করেছেন। ফোন করে তার কাছে টাকা দাবি করেছেন। ওই সম্পাদক ব্যাংকের চেয়ারম্যানকে হুমকি দিয়ে বলেছেন যে, যদি তাকে টাকা না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে ফলোআপ সংবাদ প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী ওই সম্পাদকের নাম বলেননি। কিন্তু প্রধানমন্ত্রীর ওই সংবাদ সম্মেলনের পর থেকে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে কে ওই সম্পাদক তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অনৈতিক অর্থ চাওয়ায় গোয়েন্দা নজরদারিতে বিডি নিউজের প্রধান সম্পাদক

আপডেট সময় : ১১:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯