ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গোয়েন্দা নজরদারিতে তালিকাভুক্ত কিছু সাংবাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ ২৪১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

গোয়েন্দা নজরদারিতে রয়েছেন বেশ কিছুসংখ্যক সাংবাদিক। এদের মধ্যে একজন সম্পাদক এবং ক্যাসিনো কেলেঙ্কারির সঙ্গে জড়িত কিছু সাংবাদিক রয়েছেন। এছাড়া বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতও আছেন এক শ্রেণীর সাংবাদিক। নজরদারিতে থাকা সাংবাদিকরা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। চলমান দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে অনেক সাংবাদিকের নামও প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠানের প্রধানকে বা শীর্ষ কর্মকর্তাকে ফোন করে মোটা অঙ্কের চাঁদাও চেয়েছেন। এ ধরনের কথোপকথনের রেকর্ডও গোয়েন্দাদের কাছে রয়েছে।

চলমান ক্যাসিনো-দুর্নীতিবিরোধী অভিযানে কোনো শ্রেণী-পেশার মানুষ বাদ যাবে না। জড়িত সবাইকে আইনের আওতায় আনার কাজ চলছে। সরকারের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে তাদের সব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত সাংবাদিকরা নিয়মিত টাকা নিয়ে আসতেন। অনেকে তাদের পক্ষে রিপোর্টও করেছে।

আবার কিছু সাংবাদিক নিজেদের প্রভাব ঘাটিয়ে অবৈধ তদবির বানিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এছাড়াও সামাজিক বিভিন্ন অপরাধের সাথে তাদের নিয়মিত সখ্যতা রয়েছে বলেও তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে।

আবার কারো কারো বিরুদ্ধে টাকা না পেয়ে রিপোর্ট করার তথ্য-প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, ক্যাসিনো খেলতেন অনেক সাংবাদিক। এমন ছবিও তাদের কাছে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গোয়েন্দা নজরদারিতে তালিকাভুক্ত কিছু সাংবাদিক

আপডেট সময় : ১২:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯