ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ইয়াবার বৃহত্তম চালান আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ২৭১ বার পড়া হয়েছে

সকালের সংবাদ অনলাইন; 
কক্সবাজারে এবার আট লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এত বড় ইয়াবার চালান উদ্ধার হওয়ার ঘটনা দেশে নজিরবিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক চল্লিশ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পাশে সমুদ্র সৈকত থেকে এ ইয়াবার চালানটি আটক করেছে নবগঠিত র‌্যাব-১৫।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেরিন ড্রাইভ রোডের পাটুয়ার টেক ব্রীজের পশ্চিমে সমুদ্র সৈকতের দিকে র‌্যাব ১৫-এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় একজনকে আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব। আটক ব্যক্তির নাম জামাল হোসেন (২২)। তিনি মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা। তার পিতার নাম মো. হোছেন। এ ঘটনায় নূর হাফেজসহ অজ্ঞাতনামা ৫/৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়, যাদের ধরতে অভিযান চলছে।

উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কক্সবাজার সদর উখিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ইয়াবার বৃহত্তম চালান আটক

আপডেট সময় : ১১:০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯