ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ঢাবিতে ছাত্রলীগ পরিচয়ে রিকশাচালককে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ২৫০ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে এক রিকশাচালককে মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র তৌহিদ হাসান অপূর্ব। রক্তাক্ত অবস্থায় ওই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত অপূর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘স্লোগান একাত্তর’র ক্রীড়া বিষয়ক সম্পাদক।

অপূর্ব জিয়া হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী আব্দুল্লাহ সুবাইলের সমর্থক। আব্দুল্লাহ সুবাইল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয়ের অনুসারী।

ঘটনার বিষয়ে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অপূর্বের মোটরসাইকেল নীলক্ষেত মোড়ে এক রিকশাচালককে ধাক্কা দেয়ে। এ সময় রিকশাওয়ালাকে মুক্তি ও গণতন্ত্র তোরণের ভেতরে নিয়ে এসে মারধর ও গালিগালাজ করে সে।

রিকশাচালক তার গালির জবাব দিলে সে তাকে আরও মারধর করে। এ সময় অপূর্ব বলে, ‘আমাকে চিনস? আমি ছাত্রলীগের নেতা।’ এই কথা বলেই ওই রিকশাচালককে কিল, ঘুষি মারে। এতে রিকশা চালক রক্তাক্ত হয়।

পরে আশপাশে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে রিকশাচালককে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী অপূর্বের সঙ্গে কথা বলতে গেলে সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত তৌহিদ হাসান অপূর্বকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ঘটনার বিষয়ে আমাকে এখনো কেউ জানায়নি। প্রক্টরিয়াল টিমের মাধ্যমে খোঁজ নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাবিতে ছাত্রলীগ পরিচয়ে রিকশাচালককে মারধর

আপডেট সময় : ১২:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯