ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ স্টিভ রোডস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ ৩৮৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; ইমরুল-সৌম্যে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে। শুক্রবার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে ৭ উইকেটের জয় উপহার দেন তারা। এ নিয়ে টানা তিনবার এবং সবমিলিয়ে চারবার জিম্বাবুয়েকে ধবলধোলাই করল টাইগাররা।

বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ জাতীয় দলের কোচ স্টিভ রোডস। ওয়ানডে মিশন শেষে শনিবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরে জাতীয় দলের এই কোচ বলেন, ‘ছেলেরা অসাধারণ খেলেছে। আমরা ওয়ানডে ফরম্যাটের জন্য ভালো একটি কম্বিনেশন খুঁজছিলাম। এই সিরিজ দিয়ে সেটা পাওয়া গেল।’

সাম্প্রতিক সময়ে পরাজয়ের বৃত্তে আটকে থাকা জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে এসে জয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছিল। কিন্তু তাদের সেই আশা হতাশায় পরিণত হয়েছে। ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে।

ওয়ানডে সিরিজ শেষে এখন দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ৩ নভেম্বর থেকে সিলেটে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ জয়ের আশায় বাংলাদেশ দল এখন সিলেটে।

টেস্ট সিরিজেও বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী কোচ রোডস তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা যেভাবে খেলেছি এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্টেও জয় পাওয়া সম্ভব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ স্টিভ রোডস

আপডেট সময় : ০৫:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮