ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

চাকরিপ্রার্থীর স্ত্রীর সাথে উপ-উপাচার্যের দর কষাকষির অডিও ফাঁস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার সাথে সাদিয়া নামের এক ছাত্রীর ৪৮ সেকেন্ডের একটি অডিও ফাঁস হয়েছে। সেখানে সাদিয়ার সাথে অধ্যাপক জাকারিয়ার অর্থনৈতিক লেনদেনের বিষয়ে কথা হয়।

কোনো একটা বিষয় নিয়ে কয় টাকা দেওয়ার জন্য রেডি সে বিষয়েও কথা হয় বিশ্ববিদ্যালয়ের এই উপ-উপাচার্যের সাথে। পাঠকের জন্য পুরো রেকর্ডটির কথোপকথন হুবহু তুলে ধরা হলো-

অধ্যাপক জাকারিয়া : হ্যাঁ, সাদিয়া। আমি প্রফেসর জাকারিয়া (চৌধুরী মোহাম্মদ জাকারিয়া), প্রো-ভাইস চ্যান্সেলর।

সাদিয়া : আসসালামু আলাইকুম স্যার।

অধ্যাপক জাকারিয়া : ওয়ালাইকুমুস সালাম। আচ্ছা মা, একটা কথা বলোতো, আমার খুব শুনতে ইচ্ছা, তোমরা কয় টাকা দেওয়ার জন্য রেডি।

সাদিয়া: স্যার, সত্যি কথা বলতে

চৌধুরী জাকারিয়া : না না, সত্যি কথাই তো বলবা। উপরে আল্লাহ তায়ালা, নিচে আমি।

সাদিয়া : অবশ্যই, অবশ্যই। স্যার, আপনি যেহেতু তার অবস্থা জানেন, আরেকটা বিষয় এখানে স্যার, সেটা হচ্ছে, আপনি হুদার… মানে, এমনিতে সে কতটা স্ট্রিক…, আপনি বোধহয় এটাও জানেন স্যার, একটু রগচটা ছেলে।

চৌধুরী জাকারিয়া : আচ্ছা রাখো রাখো, এখান থেকে কথা বলা যাবে না। এরপর ফোন কেটে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থী ছিলেন আইন বিভাগের ৩৪ ব্যাচের শিক্ষার্থী নুরুল হুদা। আর যার সাথে চৌধুরী জাকারিয়ার কথা হচ্ছে তিনি নুরুল হুদার স্ত্রী সাদিয়া। সাদিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ বর্ষে পড়ছেন।

এদিকে নুরুল হুদার সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন আমি এখনও রেকর্ডটা শুনিনি। কিছু বলতে পারছি না। রেকর্ড শুনে কথা বলতে পারব।

রেকর্ডের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একেক সময়ে একেক বিষয় আসে। কে কোন বিষয়টা কাটসার্ট করে দিয়েছে জানি না বলে বিষয়টি এড়িয়ে যান। এসব বিষয়ে কালকে বিস্তারিত অফিসে কথা বলবেন বলে জানান তিনি।

বক্তব্য শেষে ‘জয় হিন্দ’ স্লোগান দিলেন রাবি উপাচার্য!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাকরিপ্রার্থীর স্ত্রীর সাথে উপ-উপাচার্যের দর কষাকষির অডিও ফাঁস

আপডেট সময় : ০২:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯