ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ‘বড় ভাইদের’ নেতৃত্বে সক্রিয় কিশোর গ্যাং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বন্দরনগরী চট্টগ্রামে কথিত ৫০ বড় ভাইয়ের নেতৃত্বে নানা ধরনের অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে ৩০টির বেশি কিশোর গ্যাং। এর মধ্যে কয়েকটি গ্রুপের কাছে রয়েছে পিস্তল এবং রিভলবারের মতো অস্ত্র। আর নগরীতে এসব কিশোর গ্যাংয়ের তিনশোর বেশি আড্ডাস্থল রয়েছে। পুলিশের কিশোর গ্যাং তালিকায় উঠে এসেছে এসব তথ্য। আর কিশোর গ্যাংগুলোর বেপরোয়া আচরণ ঠেকাতে সাঁড়াশি অভিযানে নামতে যাচ্ছে পুলিশ প্রশাসন।

কয়েকদিন ধরেই নগরীর অলিগলি থেকে শুরু করে ঘুরে বেড়ানোর স্থান-সব জায়গায় এখন উঠতি কিশোর গ্যাংয়ের দাপট। শুধু জাকির হোসেন রোডের খুনের ঘটনা নয়। কয়েক মাসে এ ধরনের কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে প্রাণ হারিয়েছে ৫ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ আহমেদ বলেন, রাজনৈতিক প্রভাবেই কিন্তু এগুলো ব্যাপক আকার লাভ করছে। তার মধ্যে সাইক্লোজিক্যাল যে পরিবর্তন সেটাও একটা বিষয়।

কিশোর গ্যাংয়ের দাপট কমাতে এ অবস্থায় গ্রুপগুলোর তালিকা তৈরির কাজ শুরু করে সিএমপি। নগরীর ১৬টি থানা এলাকায় ৫০ জনের মতো কথিত বড় ভাইয়ের সন্ধান পেয়েছে পুলিশ। রাজনৈতিক আশ্রয়ে থাকা এসব বড় ভাই তাদের নিজেদের আধিপত্য বজায় রাখতে কিশোর গ্যাংগুলোকে সংগঠিত করছে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে।

সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান বলেন, কিশোর গ্যাংদের চিহ্নিত করা হয়েছে। তাদের যারা প্রশ্রয় দেন তাদেরকেও আমরা তালিকার মধ্যে এনেছি। আমরা কাউকেই ছাড় দেব না।

তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি কিশোর গ্যাং রয়েছে চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ এবং খুলশী এলাকা নিয়ে গঠিত সিএমপির উত্তর জোনে। এখানে অন্তত ১২৫টি আড্ডাস্থল রয়েছে। এরপর কোতোয়ালি, সদরঘাট, চকবাজার এবং বাকলিয়া নিয়ে গঠিত দক্ষিণ জোনে রয়েছে ১০৫টি আড্ডাস্থল।

সিএমপির উপ-কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, দক্ষিণ জোনে যে সকল স্থানে উঠতি বয়সের ছেলেরা আড্ডা দেয় আমরা সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি।

সম্প্রতি নানা অপরাধের দায়ে ৩ জন কথিত বড় ভাই এবং ২০ জনের বেশি কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আরেক কথিত বড় ভাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামে ‘বড় ভাইদের’ নেতৃত্বে সক্রিয় কিশোর গ্যাং

আপডেট সময় : ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯